• অর্থনীতি

আবারও বাড়লো সোনার দাম

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : তেজাবি সোনার দাম বাড়ায় এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৬২৫ টাকা।


এতে ভ্যাটসহ ভালো মানের প্রতিভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।

২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।  এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ২ টাকা ১০০ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা।

আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৭ টাকা। এর আগে গত ২৭ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১ হাজার ৩৯ টাকা বাড়িয়ে এক লাখ ৯৮ হাজার ৯২৯ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৯৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৮৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২৩৭ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ৭০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৩ হাজার ৩২ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১ হাজার ৯২৪ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৮ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৬৯ দফা বাড়ানো হয়েছে। কমানো হয়েছে ৭৯ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল। আর কমানো হয়েছিল ২৯ বার।

দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।

মন্তব্য (০)





image

মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্...

১

নিউজ ডেস্কঃ মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে সরকার ক...

image

বিদেশি বিনিয়োগ আনলেই মিলবে ১.২৫ শতাংশ প্রণোদনা, নীতিমালা ...

২

নিউজ ডেস্ক : দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ...

image

কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সর...

৩

নিউজ ডেস্কঃ দেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদন নির্ভর ব্যবস্থা ...

image

দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা?

৪

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদা...

image

মজুরি ঘোষণার পর শিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, কাজে ফিরে...

৫

নিউজ ডেস্কঃ তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণার পর...

  • company_logo