• খেলাধুলা

স্কুল ফুটবল ম্যাচে গুলি, নিহত ১

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি স্কুলের ফুটবল ম্যাচ চলাকালে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাতে থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিন টিনেক হাইস্কুল ও হ্যাকেনস্যাক হাইস্কুলের ম্যাচে এ ঘটনা ঘটে।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
‎
‎ম্যাচের বিরতির সময় গ্যালারিতে গুলির শব্দ শোনা যায়। এতে মাঠে থাকা খেলোয়াড়, চিয়ারলিডার ও দর্শকেরা আতঙ্কে ছুটে পালান। সরাসরি সম্প্রচারের ভিডিওতে গুলির শব্দের পর সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ দিতে শোনা যায়।
‎
‎প্রত্যক্ষদর্শীর দাবি, বিরতির আগে সেখানে মারামারি হয়েছিল। পরে সন্দেহভাজন ব্যক্তি ফিরে এসে গুলি চালিয়ে থাকতে পারেন। তিনি গত বছর হ্যাকেনস্যাক স্কুল থেকে পাস করা সাবেক শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে। তবে নিহত ব্যক্তি ও সন্দেহভাজনের পরিচয় আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত চলছে।

মন্তব্য (০)





image

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

১

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি আর্জেন্টিনায় ফিরছেন। কার্লোস ত...

image

আইপিএলকে কেন না বললেন মোস্তাফিজ, যা বলছে ভারতীয় সংবাদমাধ্যম

২

নিউজ ডেস্কঃ  গেল আইপিএলে তাকে রেকর্ড দামে কিনেছিল কলকাত...

image

‎সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

৩

‎স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপ...

image

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

৪

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর সাইবার হামলার ঘটনা ...

image

পাকিস্তানের মাটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সফরের সূচি প্রকাশ

৫

স্পোর্টস ডেস্ক : নতুন বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো পাকিস্...

  • company_logo