ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার সঙ্গে গলায় থাকা গামছা পেঁচিয়ে আব্দুল ওয়াহাব (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওয়াহাব ওই গ্রামের বাদশা মোল্লার ছেলে। ধান মাড়াই ও দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী আব্দুস ছাত্তারের ধান মাড়াইয়ের কাজের জন্য শ্যালো ইঞ্জিনচালিত মেশিন চালু করতে যান ওয়াহাব। এ সময় অসাবধানতাবশত মেশিনের চলন্ত ফিতার সঙ্গে তাঁর গলায় থাকা গামছা জড়িয়ে যায়। মুহূর্তেই গামছার টানে তিনি মেশিনের সঙ্গে আটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...
পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

মন্তব্য (০)