• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে দুটি চুনা কারখানা ও একটি রেস্তোকে জরিমানা করেছে তিতাস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় দুটি অবৈধ চুনা কারখানা এক্সকাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এছাড়াও একটি রেস্তোরার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ জোনের কর্মকর্তারা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র তিতাসের মূল বিতরণ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে এসব চুনা কারখানা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে পিরোজপুর এলাকার দুটি চুনা কারখানায় অভিযান চালানো হয়। এ সময় এক্সাভেটর দিয়ে কারখানা দুটি গুড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়া অবৈধ গ্যাস নিয়ে রান্নার অভিযোগে পিরোজপুর এলাকায় হিরাঝিল হাইওয়ে রেস্তোরাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং আবাসিক গ্রাহকরা গ্যাস সংকটে ভুগছেন। অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান থাকবে।

অভিযানের সময় তিতাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মামুনুর রশিদ, উপ সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিতি ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

১

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

৩

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৪

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৫

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

  • company_logo