ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আওয়ামী লীগের প্রতি ফজলুর রহমানের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিএনপির সুযোগ-সুবিধা ভোগ করে অন্য দলের প্রশংসা করা পরকীয়ার মতো।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে শামসুজ্জামান দুদুকে এসব মন্তব্য করতে শোনা যায়।
ভিডিওতে দুদু বলেন, কেউ যদি আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চান এবং এ নিয়ে কথা বলতে চান, তাহলে তিনি তা করতে পারেন। তবে বিএনপির সঙ্গে থেকে অন্য দলের প্রতি এমন অবস্থান নেওয়াকে তিনি পরকীয়ার সঙ্গে তুলনা করেন।
তিনি আরও বলেন, বিএনপির কাছ থেকে সুযোগ-সুবিধা ও অর্জন গ্রহণ করে অন্য দলের সাফল্যের প্রশংসা করা ঠিক নয়। ফজলুর রহমান প্রায়ই বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেন বলেও মন্তব্য করেন তিনি।
ফজলুর রহমানের রাজনৈতিক অতীত প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তিনি একসময় ছাত্রলীগ ও বাকশালের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়েও দায়িত্ব পালন করেছেন।
দুদু আরও বলেন, ফজলুর রহমান যে বিষয়গুলো নিয়ে বক্তব্য দিচ্ছেন, সেগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা রয়েছে। তবে তার মতে, এসব বক্তব্য জাতীয় রাজনীতিতে তেমন গুরুত্বপূর্ণ প্রভাব রাখে না।
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...
নিউজ ডেস্কঃ পতিত ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকা...
নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...
নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...
নিউজ ডেস্কঃ বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

মন্তব্য (০)