• রাজনীতি

আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

পূর্বঘোষিত এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট জেলা শাখার নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তা সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট জেলা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এ কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতা কামনা করছি।

মন্তব্য (০)





image

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী

১

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু

২

নিজস্ব ডেস্ক : কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজল...

image

পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল কর...

৩

নিউজ ডেস্কঃ পতিত ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকা...

image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

৪

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

৫

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

  • company_logo