ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত অন্তত আরও ২১ জন।
এসময় আশপাশে থাকা প্রাইভেট কার, বাস, মোটরসাইকেলসহ ২৭টি যানবাহন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দেশটির গিজা আল-ওয়ারেক জেলার মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা হয়।
পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বহনকারী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গেই এতে বড় আকারের বিস্ফোরণ ঘটে।
ট্যাংকারের দাহ্য পদার্থ ছড়িয়ে পড়লে আশপাশে থাকা যানবাহনে আগুন ধরে যায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর মহাস...
আন্তর্জাতিক ডেস্ক : দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়া...
নিউজ ডেস্কঃ ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক ...
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপ...
নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক স...

মন্তব্য (০)