• রাজনীতি

এনসিপি নেতার ‘পদত্যাগ ঘোষণার’ ২ ঘণ্টার মাথায় সিদ্ধান্ত বদল, বললেন ‘দল থেকে পদত্যাগ করছি না‘

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার প্রায় দুই ঘণ্টার মাথায় নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি জানিয়েছেন, আপাতত পদত্যাগ করছেন না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। পদত্যাগের পেছনে কয়েকটি কারণও তুলে ধরেন তিনি। তবে প্রায় দুই ঘণ্টা পর একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত স্থগিত করেছি। দল থেকে পদত্যাগ করছি না।’

এ ছাড়া ফেসবুকে তিনি লিখেন, আমার দলের সহকর্মীদের অনুরোধ ও আশ্বাসে আমার পদত্যাগের সিদ্ধান্তটি স্থগিত করেছি।

এর আগে, এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক হান্নান মাসুদ এবং যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ আনেন সুলতান জাকারিয়া। এসব বিষয়ে দলের কেন্দ্রীয় নেতাদের অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।

এদিকে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সুলতান জাকারিয়া অনেক দিন ধরে দলের নানা বিষয়ে তিনি দরকষাকষি করছেন। বর্তমান দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতাদের সাথে এসব বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন৷ আমার মনে হয়, তিনি দল ছেড়ে যাবেন না। এনসিপিতে থাকবেন।’

 

মন্তব্য (০)





image

১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজ...

১

নিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফ...

image

আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মু...

২

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যম...

image

রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়: আব্দুস সালাম

৩

নিউজ ডেস্কঃ ঢাকাকে দুই সিটি করপোরেশনে বিভক্ত করার সিদ্ধ...

image

হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের

৪

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখন...

image

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে জামায়াত আমির

৫

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়ে...

  • company_logo