• রাজনীতি

বিএনপি একদিকে ঐক্যের কথা বলে অন্যদিকে বাড়িঘরে লুটপাট করে: সাদিক কায়েম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‘পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাইয়ের শ্বশুর ও জামায়াতের ইউনিয়ন আমিরের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বিএনপির নেতাকর্মীরা।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম এসব কথা লেখেন।

তিনি লেখেন, ‘দেশজুড়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের সুযোগে বিএনপির নেতাকর্মীরা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে। সরকারি দলের দায়িত্ব যেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে তাদের নেতাকর্মীরাই রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সন্ত্রাস ও লুটপাটে জড়িয়ে পড়ছে।’

পোস্টে তিনি লেখেন, ‘ঘটনার পর এখনো অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি। এ ধরনের ঘটনা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।’

‘একদিকে ঐক্যের কথা বলে অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো দ্বিমুখী আচরণ থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে।’

মন্তব্য (০)





image

১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজ...

১

নিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফ...

image

আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মু...

২

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যম...

image

রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়: আব্দুস সালাম

৩

নিউজ ডেস্কঃ ঢাকাকে দুই সিটি করপোরেশনে বিভক্ত করার সিদ্ধ...

image

হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের

৪

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখন...

image

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে জামায়াত আমির

৫

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়ে...

  • company_logo