• জাতীয়

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, কোনো বাড়ির মালিক এ নির্দেশনা অমান্য করে ভাড়া বাড়ালে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ নিয়েছে। শ্রমিকদের বেতন অবশ্যই বাড়বে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গার্মেন্টস শ্রমিক ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাঁচ বছর পরপর মজুরি কাঠামো নির্ধারণের নিয়ম থাকলেও অন্তর্বর্তী সরকারের দেখানো পথে বর্তমান সরকার তিন বছরের জন্য মজুরি বোর্ড গঠন করেছে এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে বেতন বাড়ানোর বিষয়ে সমঝোতার প্রক্রিয়া চলছে। এ অবস্থায় বাড়ির মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগ নিয়ে কেউ যেন বাড়িভাড়া বৃদ্ধি না করেন।

তিনি আরও বলেন, শ্রমিক অধ্যুষিত যে কোনো এলাকায় বাড়ির মালিকেরা ভাড়া বাড়ালে শ্রমিকেরা যেন প্রশাসনকে বিষয়টি জানান। সরকার প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ নির্দেশনা পোশাক শ্রমিক অধ্যুষিত সব এলাকার জন্য প্রযোজ্য হবে।

সম্প্রতি গোপালগঞ্জে থানা ও প্রশাসনিক বিভিন্ন স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকার গুমের রাজনীতি করে না। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্ররোচনায় কেউ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার আন্তরিক। তবে আন্দোলনের নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর...

১

নিউজ ডেস্কঃ  দেশের মৎস্য খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগা...

image

ভোট চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নিদুপ

২

নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ...

image

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

৩

নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তপথে অবৈধ অনুপ্রবে...

image

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

৪

নিউজ ডেস্কঃ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়...

image

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

৫

নিউজ ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব (ক্যাডার বহি...

  • company_logo