• জাতীয়

নিহত সৈনিক পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কর্তব্যরত অবস্থায় নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নিহত এই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের আবাসন সুবিধার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে পরিবারের বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি নিহত সৈনিকের স্ত্রীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে তার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে বলা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় পরিবারের আবাসন সমস্যার সমাধানে বিদ্যমান বসতবাড়ি সংস্কার এবং নিহত সেনাসদস্যের স্ত্রীর কর্মসংস্থানের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গুলিবিনিময়ের ঘটনায় সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।

 

মন্তব্য (০)





image

মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর...

১

নিউজ ডেস্কঃ  দেশের মৎস্য খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগা...

image

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

২

নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্...

image

ভোট চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নিদুপ

৩

নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ...

image

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

৪

নিউজ ডেস্ক : ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তপথে অবৈধ অনুপ্রবে...

image

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

৫

নিউজ ডেস্কঃ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়...

  • company_logo