• জাতীয়

‎জুলাই হত্যাকাণ্ডের মামলা: আমু, দীপু মণি, শাহজাহান খানসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মণি, শাহজাহান খান ও আব্দুর রাজ্জাকসহ ছয়জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলার পলাতক আসামি মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত।

‎রোববার (২২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। সকালে কারাগারে থাকা পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে মুহাম্মদ ফারুক খানকে হাজির করা হয়নি। এর আগে এ মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল।
‎
‎এদিকে, শতাধিক গুম ও খুনের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।
‎
‎আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ
‎
‎অন্যদিকে, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় সাভারে আসহাবুল ইয়ামিনকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
‎
‎এদিন এ মামলায় গ্রেফতার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এর আগে ২৬ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
‎
‎মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে আন্দোলন চলাকালে আসহাবুল ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বুকের বাঁ পাশে গুলি করা হয়। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনে সাঁজোয়া যানের ওপর তুলে রাখেন। এরপর আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখাতে ওই অবস্থায় গাড়ি নিয়ে টহল দেওয়া হয়।

‎একপর্যায়ে ইয়ামিনকে প্রায় মৃত অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্...

১

নিউজ ডেস্কঃ ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, পরিচালনা পর্ষ...

image

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আ.লীগ: শফিক...

২

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না ...

image

‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্র...

৩

নিউজ ডেস্কঃ  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধন...

image

‘শেষকালে আমাকে স্মরণ করতে হলো কোর্টে’, ঢাবি ভর্তি পরীক্ষা...

৪

নিউজ ডেস্কঃ এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা এবং ...

image

সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতা বাড়াতে চায় ইতালি

৫

নিজস্ব ডেস্ক : বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা জোরদার, মানবপাচার ও সামুদ্রিক...

  • company_logo