ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকার বাতাসে তুলনামূলক উন্নতি হয়েছে। গত দুই দিনের টানা বৃষ্টিতে দূষণের মাত্রা কিছুটা কমেছে। ১১৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১৭তম। এই স্কোর অনুযায়ী, বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী রোববার (২২ নভেম্বর) সকাল পৌনে ৮টায় বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের বায়ুমান সূচক ৪৮১, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এছাড়া, ২৩১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, ২১০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে মিশরের কায়রো, চতুর্থ অবস্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ১৮৪ এবং ১৭৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ডিআর কঙ্গোর কিনশাসা।
একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকার বায়ুদূষণের পেছনে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও ধুলাবালিসহ বিভিন্ন কারণকে দায়ী করা হয়। এসব দূষণকারী উপাদান বায়ুর মানের অবনতি ঘটিয়ে নগরবাসীর স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ফুসফুসের বিভিন্ন সমস্যা এই বায়ুদূষণের কারণে বাড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ, যানবাহনের নির্গমন কমানো এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিবেশবিষয়ক নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ঢাকার বায়ুর মান উন্নয়নে উদ্যোগ নেয়া প্রয়োজন।
নিউজ ডেস্কঃ ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, পরিচালনা পর্ষ...
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না ...
নিউজ ডেস্কঃ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধন...
নিউজ ডেস্কঃ এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা এবং ...
নিউজ ডেস্কঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত ম...

মন্তব্য (০)