• রাজনীতি

সব দলের শাসন দেখেছি, এবার ইসলামী হুকুমত চাই: ফয়জুল করিম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হাজারবার দল ও নেতা পরিবর্তন করলেও নীতি-আদর্শ পরিবর্তন না হলে দেশে শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। তিনি বলেছেন, যতদিন ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন না হবে, ততদিন মানুষের ভাগ্যের পরিবর্তনও হবে না।

ফয়জুল করিম বলেন, অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা ৫ আগস্টের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাচ্ছি না। দেশে চাঁদাবাজি, ঘুষ, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণ বেড়েছে। কোনো কিছুই কমেনি। সব দলের নীতি-আদর্শ ও শাসনব্যবস্থা দেখা শেষ। এখন আমরা দেশে ইসলামী হুকুমত দেখতে চাই, শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই।

বৃহস্পতিবার দুপুর ১২টায় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নাটোর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের জেলা শাখার সভাপতি মুফতী আবু হানিফের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা আল্লামা আব্দুল হক আজাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহসভাপতি মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নেতা মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবুল হোসেন ও খামার পাথুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিহাব উদ্দিন।

ফয়জুল করিম আরও বলেন, আলেম-ওলামারা নবী-রাসূলদের ওয়ারিশ। ওয়ারিশ হিসেবে এ দায়িত্ব একা পালন করা অনেক কঠিন। তাই তাকওয়ার ভিত্তিতে চলতে একটি দলের সাথে যুক্ত হতে হবে। যাতে দ্বীনি কোনো ভাই বিপদে পড়লে বা ব্যথিত হলে তার পাশে দাঁড়ানো যায়।

সম্মেলন শেষে মুফতী আবু হানিফকে সভাপতি ও মুফতী আব্দুর রাকীবকে সাধারণ সম্পাদক করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নাটোর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

 

 

মন্তব্য (০)





image

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে ...

image

আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে যাচ্ছেন জা...

২

নিউজ ডেস্কঃ আগামী ২০ থেকে ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়...

image

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

৩

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষম...

image

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’: ...

৪

নিউজ ডেস্কঃ ভারত হাসিনার মত একটা পতিত ফ্যাসিস্ট, খুনি, ...

image

আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে যদি অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১...

  • company_logo