ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মহান বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ডিসেম্বরের রেগুলার কর্মসূচির সঙ্গে ওই মাসে এবার নতুন করে দুটি কর্মসূচি দিয়েছে দলটি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, আগামী ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে।
রিজভী বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। এছাড়া ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হবে।
দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেত...
নিউজ ডেস্কঃ দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ...
নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বর মাসে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান ব...
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহ...

মন্তব্য (০)