ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
তিনি বলেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে এমন রায় দেওয়া হয়েছে, যা লজ্জাজনক। এ ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও অভিহিত করেন তিনি।
সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি।
শুনানিতে আপিল বিভাগের বিচারপতিরা প্রশ্ন তোলেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো?
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিন বাসিন্দাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তিন আসামিই। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন।
এর আগে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার চার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষে ২০১৭ সালের ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করে।
তবে আপিল শুনানিতে আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা অপরাধ সংঘটনের সময় তাঁর বয়স মাত্র ১৩ বছর ছিল বলে বিষয়টি সামনে আসে। একজন কিশোরের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আইনগত যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন আপিল বিভাগের বিচারপতিরা।
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেত...
নিউজ ডেস্কঃ দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ...
নিউজ ডেস্কঃ মহান বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে কর্মসূচ...
নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বর মাসে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান ব...
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের...

মন্তব্য (০)