ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনের স্বীকৃতি পেয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ। তিনি পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) পাবনা জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। অনুষ্ঠানে পাবনার পুলিশ সুপার মো. আবু আশরাফসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৯ আগস্ট ফরিদপুর থানার দায়িত্ব গ্রহণ করেন ওসি মনজুরুল হাসান মাসুদ। দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর নেতৃত্বে সাম্প্রতিক সময়ে পরিচালিত বিভিন্ন অভিযানে দুর্গম চরাঞ্চল থেকে রাইফেলের গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার, মাদক কারবারি এবং সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ এক তরুণীকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাও পুলিশের উল্লেখযোগ্য সাফল্যের তালিকায় রয়েছে।
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মো. মনজুরুল হাসান মাসুদ সিএনআইকে বলেন, “অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুর থানাকে অপরাধমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। জনগণের সহযোগিতা নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চান তিনি।
ঝিনাইদহ প্রতিনিধি: শারমিন হাসনিন ...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার রু...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফি...
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর...

মন্তব্য (০)