• সমগ্র বাংলা

নওগাঁয় গরুর খামারে লেগেছে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় হচ্ছে ২০ হাজার টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খামারি নুর এ আলমের খামার পরিচালিত হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে। পুরো খামারের পরিবেশের উপর নজর রাখা হচ্ছে একটি স্মার্টফোনের মাধ্যমে। খামারের প্রয়োজনীয় কারিগরি কর্মকান্ড মোবাইল অ্যাপসের মাধ্যমে দূরে থেকেও সম্পন্ন করা যাচ্ছে।

বাহিরে থেকেও মোবাইল ফোনেই খামারের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতার অবস্থা জানা সম্ভব হচ্ছে। প্রয়োজন হলে দূর থেকেই চালু বা বন্ধ করতে পারছেন ফ্যান, ব্লোয়ার, লাইট ও স্প্রিংকলার। ইন্টারনেট অব থিংস বা আইওটি প্রযুক্তির ব্যবহারে বদলে যাচ্ছে খামার পরিচালনার প্রচলিত পদ্ধতি। প্রযুক্তিটি স্থাপনের আগে খামারের দৈনন্দিন কার্যক্রম, গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিবেশ নিয়ন্ত্রণে মাসে ব্যয় হতো প্রায় দেড় লাখ টাকা। এখন একই খাতে ব্যয় হচ্ছে ১ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ মাসে সাশ্রয় হচ্ছে ২০ হাজার টাকা। বছরে এ সাশ্রয়ের পরিমাণ ২ লাখ ৪০ হাজার টাকা।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী খামারে এই আইওটি প্রযুক্তি স্থাপন করেছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। এর মধ্যে মৌসুমী ও পিকেএসএফের আর্থিক সহায়তা ছিল ৫০ হাজার টাকা। বাকি ১০ হাজার টাকা দিয়েছেন খামারি নুর এ আলম। সংশ্লিষ্টদের মতে স্বল্প বিনিয়োগে প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা খামার পরিচালনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।

জেলার রাণীনগর উপজেলা থেকে আসা খামারী আরিফ মাহমুদ জানান আগে খামারের পরিবেশ ঠিক রাখতে সার্বক্ষণিক নজরদারি করতে হতো। কখন ফ্যান চালাতে হবে, কখন পানি ছিটাতে হবে কিংবা বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে-এসব বিষয়ে শ্রমিকদের নির্দেশনা দিতে হতো। এখন নাকি মোবাইল ফোনেই খামার পরিচালনা করা যাচ্ছে। ফলে খামারে সরাসরি উপস্থিত না থেকেও অনেক দূরে থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। তাই তিনি জানতে পেরে খামারটি দেখতে এসেছেন।  

তিনি আরো জানান এই আইওটি প্রযুক্তির ব্যবহারে খামারের পরিচালন ব্যয়েও নাকি সাশ্রয় মিলছে। এই প্রযুক্তি স্থাপনের আগে খামারের মাসিক মোট ব্যয় ছিল দেড় লাখ টাকা। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। শ্রমিক খাতে মাসে ২০ হাজার টাকা সাশ্রয় হচ্ছে। যা একজন খামারীর জন্য বড় একটি সুখবর। তিনিও তার খামারে এই প্রযুক্তি ব্যবহার করবেন বলে জানান।

হাসিন-হাসিব ডেইরি ফার্মের ম্যানেজার ময়ফুল ইসলাম বলেন, মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকেই ফ্যান, ব্লোয়ার, লাইট ও স্প্রিংকলার চালু ও বন্ধ করা যায়। এতে শ্রমিকের ওপর নির্ভরতা যেমন কমেছে তেমনি ভাবে সময় ও পরিচালন ব্যয়ও সাশ্রয় হচ্ছে। গবাদিপশুর জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করাও সহজ হচ্ছে। তবে পরিচালন ব্যয় কমলেও বিদ্যুৎ বিল আগের মতোই রয়েছে। কারণ ফ্যান, ব্লোয়ার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার এখনো প্রয়োজন অনুযায়ী করতে হচ্ছে। পরিবেশের তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় যন্ত্র ব্যবহারে আরও দক্ষতা আনা গেলে ভবিষ্যতে ব্যয় ব্যবস্থাপনায় বাড়তি সুফল পাওয়া সম্ভব হবে।

মৌসুমীর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূর হোসেন বলেন, অনেক সময় গরুর খামারে তাপমাত্রার তারতম্য, অতিরিক্ত আর্দ্রতা ও পর্যাপ্ত বাতাস চলাচলের অভাবে নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে গরমের সময় হিট স্ট্রেসের কারণে গরুর খাবার গ্রহণ ও স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। দুধ উৎপাদনেও এর প্রভাব পড়ে। এসব পরিস্থিতি সামাল দিতে খামারিদের নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ করতে হয়। কিন্তু শ্রমিক সংকট ও বাড়তি পরিচালন ব্যয়ের কারণে অনেক সময় তা কঠিন হয়ে পড়ে। খামারে স্থাপন করা আইওটি প্রযুক্তিতে তাপমাত্রা পরিমাপের জন্য রয়েছে বিশেষ সেন্সর। এসব সেন্সরের মাধ্যমে খামারের তাপমাত্রার তথ্য সংগ্রহ করা হয়। মোবাইল অ্যাপ বা মনিটরিং ড্যাশবোর্ডে দেখা যায় সেই তথ্য। তাপমাত্রা নির্দিষ্ট মাত্রার বেশি হলে মোবাইল ফোনের মাধ্যমে ফ্যান কিংবা স্প্রিংকলার চালু করা যায়। চাইলে স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায় ব্লোয়ার, লাইট ও এ•হাস্ট ফ্যান। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হয় এবং গবাদিপশুর পরিচর্যার মান উন্নত করা সম্ভব।

নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আইওটি প্রযুক্তির মাধ্যমে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিকল্পিত ও বিজ্ঞানসম্মত ভাবে খামার পরিচালনা করা যায়। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা খামারে এই প্রথম এমন প্রযুক্তি বাস্তবায়ন করছে। ভবিষ্যতে সরকারি-বেসরকারি উদ্যোগে মাঠপর্যায়ে এই ধরনের প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেওয়া গেলে খামারীরা আরো অনেক উপকৃত হতো। বিশেষ করে শ্রমিক সংকটের হাত থেকে অনেকটাই রেহাই পেতো।

মন্তব্য (০)





image

ঝিনাইদহে বিধবার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ অস্বীকার ...

১

ঝিনাইদহ প্রতিনিধি: শারমিন হাসনিন ...

image

বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে ভারত ফ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল থেকে ঢাকাসহ কয়েকটি দূরপাল্লার রু...

image

পাবনার শ্রেষ্ঠ ওসি ফরিদপুরের মনজুরুল হাসান মাসুদ

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা, অ...

image

নড়াইলে বিএনপির দুই নেতার মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকে...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ...

image

পঞ্চগড় ডিসি অফিসে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে কর্মকর্তা-কর্মচ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফি...

  • company_logo