• জাতীয়

‎লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ একদিনের সফরে উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তেজগাঁও বিমানবন্দর থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের পৌঁছেন তিনি।
‎
‎সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।
‎
‎এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
‎
‎পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
‎
‎শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

মন্তব্য (০)





image

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০

১

‎নিউজ ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গ...

image

পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্...

image

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ...

৩

‎নিউজ ডেস্ক: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা ন...

image

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থ...

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীর কাঁঠালবাগানে একটি আবাসিক ভবনে গ্যা...

image

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য ও জ্বালানি খাতে সম্পর...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও শ্রীলঙ্কা আজ বাণিজ্য, নবায়নযোগ্য জ্বা...

  • company_logo