• লিড নিউজ
  • অর্থনীতি

ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে: আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এসেছে দেশের সাড়ে ৬৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ

  • Lead News
  • অর্থনীতি

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ আর্থিক অন্তর্ভুক্তিতে পুরুষের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ পয়েন্ট পিছিয়ে নারীরা— এমন তথ্য উঠে এসেছে 'ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে-২০২৫'-এ।
‎
‎বুধবার (১৮ নভেম্বর) জরিপের তথ্য প্রকাশ করে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড)।
‎
‎এতে জানানো হয়, দেশে আর্থিক সেবার গ্রাহক সবচেয়ে বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে। এমএফএসে হিসাব রয়েছে ২৫ কোটি, যার মধ্যে নারীদের হিসাব ১০ কোটি।
‎
‎জেলাভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তির হারে শীর্ষে রাজবাড়ী, ৮৩ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে সিরাজগঞ্জ, ৪৬ দশমিক ৮ শতাংশ।
‎
‎আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে আগামী ৫ বছরে ৭০ শতাংশে উন্নীত করার সুপারিশ করেছে সংস্থাটি। এ জন্য নিয়মিত তথ্য-উপাত্ত সংগ্রহ, নারীদের জন্য বিশেষ আর্থিক সেবা চালু এবং নিম্ন আয়ের মানুষের ব্যাংকিং প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
‎
‎এসময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান জানান, আর্থিক অন্তর্ভুক্তির সীমাবদ্ধতা দূর করার কাজ চলছে।

মন্তব্য (০)





  • company_logo