• লিড নিউজ
  • অর্থনীতি

‎পোশাক খাতের মজুরি ১৮-২৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১৮ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকার মধ্যে রাখার প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। যেখানে চূড়ান্ত লক্ষ্য হওয়া দরকার জীবনধারণের উপযোগী মজুরি।
‎
‎পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে বুধবার (১৮ নভেম্বর) সকালে সিপিডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন পর্যালোচনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
‎
‎সংবাদ সম্মেলনে বলা হয়, ৪ সদস্যের পরিবারের হিসেবে বিদ্যমান তথ্যের ওপর পর্যালোচনা করে সিপিডি দেখেছে, সবকিছুর দাম বাড়ায় ২০২৩ সালের সাড়ে ১২ হাজার টাকায় টিকে থাকতেই এখন লাগে ১৬ হাজার ৩শ' টাকা। শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা থেকে বাঁচতে প্রতি উপার্জনকারীকে ন্যূনতম আয় করতে হবে সাড়ে ১৮ হাজার টাকা। আর মৌলিক খরচ মিটিয়ে সম্মানজনক জীবন যাপন করতে লাগবে ২৪ হাজার টাকার বেশি।
‎
‎ড. নাজনীন আহমেদ আরও বলেন, মজুরি নির্ধারণ এখন দর কষাকষির বিষয় হয়ে দাঁড়িয়েছে। যথেষ্ট তথ্য-উপাত্তের অভাবে মালিক শ্রমিক দু'পক্ষেই অসন্তোষ রয়ে যায়। কিন্তু উচিত হলো মজুরি নির্ধারণের অন্তত ৬ মাস আগেই বোর্ড গঠন করা। মূল্যস্ফীতি, শিল্পাঞ্চলে জীবনযাত্রার ব্যয়, শ্রমিকদের আর্থসামাজিক অবস্থান, কাজের ধরন, উৎপাদনশীলতা এসব মাথায় রেখে তথ্য-উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা উচিত।
‎
‎এলডিসি উত্তরণের পর ইউরোপসহ বিভিন্ন বাজারে টিক থাকার জন্য জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা শুধু শ্রম অধিকার নয়, বরং বাজার প্রবেশাধিকার ও প্রতিযোগিতার শর্ত হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





  • company_logo