ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের মুরাদপুরে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশ বক্সের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১২ দিকে কয়েকজন এসে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অনেককিছু পুড়ে গেছে।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রাতে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দিয়েছে। এতে বক্সের অনেক জিনিসপত্র পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামী...
দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক ব...
নিউজ ডেস্ক: সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার ...
নিউজ ডেস্ক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গা...

মন্তব্য (০)