ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মহাখালীতে বাসটিতে আ'গুন দেয় দু'র্বৃ'ত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার দিবাগত রাত থেকে রাজধানীতে একের পর এক বাসে অ'গ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলো ডিএনসিসি স্টাফ বাস।
ফায়ার সার্ভিস সদর দফতরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আ'গুন দেওয়া বাসটি ডিএনসিসির স্টাফ বাস ছিল।
এর আগে মঙ্গলবার রাত থেকে রাজধানীর মহাখালী, পল্লবী, বাড্ডা, রামপুরা ও মিরপুরে যাত্রীবাহী বাসে অ'গ্নিসংযোগের ঘটনা ঘটে।
গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, প্রথমে স্থানীয় লোকজন আ'গুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপা...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামী...
দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক ব...
নিউজ ডেস্ক: সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার ...

মন্তব্য (০)