• আন্তর্জাতিক

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বলছে ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানীতে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা করা হচ্ছে—মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন সম্পূর্ণ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।

এর আগে সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায় যে, মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মিলছে তেহরান মার্কিন রাজধানীতে সম্ভাব্য ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করছে।

ওই সংবাদমাধ্যমটি জানায়, গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত সূত্রগুলো দাবি করেছে যে, তেহরান মার্কিন ভূখণ্ডের ভেতরে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। যদিও এই হামলা বাস্তবায়নের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তারা নিয়েছে কি না, তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

ইরান কি দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র ত...

১

আন্তর্জাতিক ডেস্ক :  তেহরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা দীর্ঘদিন ধরে দুই হাজ...

image

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালে যা করেছিল, ঠিক সেই কাজ আবারও করল য...

২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আ...

image

হরমুজ ইস্যুতে ওমান-ইরানের বৈঠক

৩

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্...

image

রক্তচাপ উঠছে ১৯৩-এ, ‘যে কোনো সময় মৃত্যু’র শঙ্কা ইমরান খানের

৪

আন্তর্জাতিক ডেস্ক : তিন বছর ধরে তিনি কারাগারে। বয়স হয়েছে ৭৪। পাকিস্তানের বিশ্...

image

এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৬ নভেম্বর) ...

  • company_logo