• লিড নিউজ
  • জাতীয়

ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও ‘মুরাসু’র রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন আরেকটি ঝড়। আজ সোমবার (১৬ নভেম্বর) গভীর নিম্নচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, যার সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ‘আকভান’। তবে স্বস্তির বিষয় হলো, আবহাওয়াবিদদের ধারণা অনুযায়ী এই ঝড়টির বাংলাদেশ উপকূলে সরাসরি আঘাত হানার শঙ্কা অনেকটাই কম।

আবহাওয়া অধিদপ্তরের সোমবারের সবশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপটি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১৩৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও কয়েক দিক সাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করতে পারে। আবার সাগরে বৃষ্টি ঝরিয়ে কিছুটা দুর্বলও হয়ে যেতে পারে। দুর্বল অবস্থায় ‘আকভান’ ভারতের ওডিশা, অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ুর কিছু অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। এর ওডিশায় আঘাত হানলে এর প্রভাব বাংলাদেশের ওপর পড়তে পারে।

তিনি আরও বলেন, একটি ঘূর্ণিঝড়ের ব্যাপ্তি সাধারণত ৩০০ থেকে ৬০০ কিলোমিটার হতে পারে। সে কারণে ‘আকভানে’র কারণে ১৮ নভেম্বর থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। তা ছাড়া ‘আকভানে’র কারণে সাগর উত্তাল রয়েছে। এ জন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সতর্ক সংকেত বদলানো হতে পারে।

মন্তব্য (০)





image

৫ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির

১

নিউজ ডেস্ক : দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধ...

image

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিস...

২

নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃ...

image

হজ: সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

৩

নিউজ ডেস্ক : ২০২৭ সালের হজকে সামনে রেখে সৌদি আরবের বাড়ানো কো...

image

‘গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অস্ত...

৪

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউ...

image

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস

৫

‎নিউজ ডেস্ক: ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ...

  • company_logo