ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রে তথ্য যাচাই এবং তৃতীয় পক্ষের সেবা নেওয়া বা অর্থ দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে তারা।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এই বার্তা দেয় মার্কিন দূতাবাস।
দূতাবাস জানায়, আপনার ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই। নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিন অথবা প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিন।
ভিসা প্রক্রিয়াকরণে মধ্যস্বত্বভোগী বা এজেন্সির শরণাপন্ন হওয়ার বিষয়ে সতর্ক করে দূতাবাস আরও বলেছে, ভিসা-সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকুন।
নিউজ ডেস্ক : দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধ...
নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃ...
নিউজ ডেস্ক : ২০২৭ সালের হজকে সামনে রেখে সৌদি আরবের বাড়ানো কো...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউ...
নিউজ ডেস্ক: ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ...

মন্তব্য (০)