ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের বালিয়ায় রেললাইনে প্রাণ হারিয়েছেন ২৮ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা। এক নারীর ব্ল্যাকমেইল ও বিয়ের জন্য চাপ দেয়ার জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
নিহত সন্দীপ কুমার বালিয়ার চিতবারাগাঁও থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে রেললাইনে শুয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশের কাছে খবর আসে। পরবর্তী স্টেশনে রেলওয়ের এক লোকো পাইলটের দাখিল করা এমআরও প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
পুলিশ সুপার ইরাজ রাজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা কাছেই একটি মোটরসাইকেল দেখতে পান। পরে বিস্তারিত তদন্তের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। সন্দীপ কুমারের বাড়ি সন্ত কবির নগরে। গত ১১ মাস ধরে তিনি চিতবারাগাঁও থানায় কর্মরত ছিলেন।
পুলিশ সুপার আরও জানান, সিকান্দারপুর থানা এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সন্দীপের। ওই নারী তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন এবং ব্ল্যাকমেইল করছিলেন বলে অভিযোগ রয়েছে। ইরাজ রাজা জানান, দুই বছর আগে ওই নারী আরেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন।
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র আবারও কোনো ভুল পদক্ষেপ নিলে ইর...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আ...
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথি বিদ্রোহীদের একটি অস্ত্র...
নিউজ ডেস্কঃ ২০৫০ সালের আগেই পাকিস্তান বিশ্বের ষষ্ঠ বৃহত...
নিউজ ডেস্কঃ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, নিরাপত...

মন্তব্য (০)