ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল ১ হাজার ১৯৯ জনের। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জনে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ৩ জন ও অন্যান্য এলাকায় আরও ২ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪১৯ জন রোগী এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৯ হাজার ৪৯৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৯ হাজার ২০৭ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮০ জন।
নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন...
নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথ...
নিউজ ডেস্কঃ স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান-২ এর (এসআরবি) ...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের দোরগ...
নিউজ ডেস্কঃ জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ...

মন্তব্য (০)