কক্সবাজার প্রতিনিধি : রয়্যাল এনফিল্ড " র দাবী মিটেনি তাই ঘরে তোলেনি স্ত্রীকে। যৌতুক দাবীর অভিযোগে আদালতে মামলা রুজু করা হয়েছে। মামলার আসামি হয়ে বিদেশে চম্পট দিতে মরিয়া স্বামী।
বিয়ের কয়েকমাস পর স্বামীর ঘরে স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিয়ে যাবে। এই ভরসায় স্ত্রীর পিতার ঘরে ৫ মাস ধরে নিয়মিত আসা যাওয়া, রাত্রি যাপন সবি করেছে স্বামী। কিন্তু এতোদিন পরেও কেন স্বামীর ঘরে স্ত্রীকে আনুষ্ঠানিক ভাবে নিয়ে যাওয়া হচ্ছে না এমন প্রশ্নে মাথায় বাজ পড়ে মেয়ের পরিবারে। বর পক্ষের দাবি ৪ লাখ ৫০ হাজার টাকা দামের " রয়্যাল এনফিল্ড " মোটর সাইকেল দিলেই কেবল মেয়েকে শশুর বাড়ি তোলা হবে। এই নিয়ে বাকবিতন্ডা। অবশেষে মামলা। স্বামী আটক। কারাবাস। স্ত্রীকে ঘরে তুলে নিবে অঙ্গীকারে জামিন। তারপর কারাগার থেকে বের হয়ে কৌশলে স্ত্রীকে স্বামীর ঘরে নিয়ে মারধর, নির্যাতন। পুলিশ গিয়ে স্বামীর ঘরের তালাবদ্ধ রুম থেকে স্ত্রীকে উদ্ধার। এই ফাঁকে আদালতে গরহাজির। ফের ওয়ারেন্ট। তারপর আইনী ভাবে পলাতক থেকে সামাজিক মাধ্যমে স্ত্রীর নগ্ন ও অর্ধনগ্ন ছবি ছড়িয়ে মামলা উঠিয়ে নেওয়ার চাপ। মামলায় পলাতক থেকেও কৌশলে ইতিমধ্যে পাসপোর্ট সংগ্রহ করে বিদেশে (কাতার) চম্পট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে বলেও দাবী করেছে স্ত্রী পক্ষ।
ঘটনাটি ঘটেছে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে।
আদালত ও সংশ্লিষ্ট সূত্রের বিবরনে জানা যায়, বিগত ২০২৫ সালের ২৪ জুলাই তারিখে ইসলামী শরিয়া অনুযায়ী রেজিষ্টার নিকাহ নং-০৯/২০২৫ইং মূলে বিবাহ সম্পন্ন হয় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পানছড়ি পাড়া গ্রামের কবির আহমদ এর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (৩৫) ও টেকনাফ পৌর এলাকার ৫ নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মোহাম্মদ হানিফ এর মেয়ে ছগিরা খাতুন (২২)।
বিবাহ ও আকদ্ পরবর্তী তিন মাসের মধ্যে স্বামীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে নিয়ে যাওয়ার কথা থাকিলেও এখনো নিয়ে যায়নি।
কিন্তু স্বামী প্রতিনিয়ত স্ত্রীর পিতার বাড়িতে নিয়মিত রাত্রী যাপন করতো।
গত ২০২৫ সালের ২৪ ডিসেম্বর ও ২০২৬ সালের ২ জানুয়ারি সকাল রাত্রী যাপন শেষে চলে যাওয়ার সময় স্বামীর বাড়িতে
আনুষ্ঠানিক ভাবে নিয়ে যাবার আবদার করে স্ত্রী ছগিরা খাতুন ।
এতে যৌতুক হিসেবে একটি রয়্যাল এনফিল্ড (Royal Enfield) মোটর সাইকেল ছাড়া আনুষ্ঠানিকভাবে নিয়ে যেতে পারবেনা বলে সাফ জানিয়ে দেয় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহ।
প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল যৌতুকের দাবী পূরণের অপারগতা প্রকাশ করলে , স্বামী স্ত্রীর পিতা মাতার নাম ধরে অশ্রাব্য
ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং চিৎকার করে বলে যে, "মটর সাইকেল দিতে না পারিলে তোর বাপের বাড়িতে থাক " বলে স্ত্রীর পিতার বাড়ি হতে চলে যায়।
পরবর্তীতে যোগাযোগ করা হলে যৌতুকের দাবী না মিটালে স্বামীর বাড়ীতে আর উঠাবে না মর্মে সাফ জানিয়ে দেয়।
এ বিষয়ে গত ১১ জানুয়ারি কক্সবাজারস্হ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (টেকনাফ) যৌতুক নিরোধ আইনের ৩ ধারা অনুযায়ী সি.আর মামলা নং- ২২/২০২৪ইং (টেকনাফ) দায়ের করে স্ত্রী ছগিরা খাতুন।
এই মামলায় মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করে পুলিশ আদালতে সোপর্দ করে। পরবর্তীতে স্ত্রীকে স্বামীর ঘরে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে কারাগার থেকে বের হয় আব্দুল্লাহ। তারপর স্ত্রীকে মার্কেটিং করে দেওয়ার কথা বলে শশুর বাড়ি থেকে নিয়ে গিয়ে নিজ বাড়িতে আটকে রেখে স্ত্রীর ব্যবহারের স্বর্ণালঙ্কার কেড়ে নিয়ে মারধর করে। একপর্যায়ে ৯৯৯ এ কল দিলে পুলিশ গিয়ে ছগিরা খাতুনকে উদ্ধার করা হয়।
বাদির আইনজীবী এডভোকেট মুহাম্মদ নুরুল আবছার মিজান জানান, বিজ্ঞ আদালতে এই মামলাটি আগামী ২৬ জানুয়ারি-২০২৭ ইং ধার্য্য তারিখ। এটি চার্জ গঠনের পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে একমাত্র আসামী মুহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে স্বারক নং ৭১৮ মূলে গত ২৯ সেপ্টেম্বর (২০২৬ ইং) ওয়ারেন্ট ইস্যু করেছেন সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক।
এদিকে মামাল হওয়ার পর থেকে মোবাইলে ও বিভিন্ন ভাবে সামাজিক মাধ্যমে স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে, সামাজিক ও মানসিক ভাবে হয়রানি করে চলছে বলে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ছগিরা খাতুন। তিনি এই ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
তবে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আবদুল্লাহ।
মন্তব্য (০)