ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা সেনানিবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক উদ্যোগ।
এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিব...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস...
নিউজ ডেস্ক : পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা ন...
নিউজ ডেস্কঃ আন্তঃদেশীয় অপরাধ দমন ও প্রবাসী বাংলাদেশিদের...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নু...

মন্তব্য (০)