ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
সৌদি আরবের বিমানবন্দর, বিভিন্ন শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
তার মতে, এসব হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে এসব ঘটনা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
আহমেদ শরিফ চৌধুরী বলেন, সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে পাকিস্তান কোনো ধরনের আপস করবে না।
তবে একই সঙ্গে চলমান উত্তেজনা কমানো, সংযম প্রদর্শন এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তিনি।
তার মতে, নতুন করে যুদ্ধ বা সংঘাত শুরু হলে তা কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না।
পাকিস্তানের সামরিক মুখপাত্র জানান, দেশটির সেনাসদস্যরা আগে থেকেই সৌদি আরবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
ইরানের সঙ্গে যোগাযোগ
ইরানের সঙ্গে যোগাযোগের বিষয়ে আহমেদ শরিফ চৌধুরী জানান, গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পথ তৈরি করা।
পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে সামরিক মুখপাত্র বলেন, গত বছর দুই দেশের মধ্যে একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হয়। এর মাধ্যমে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, পাকিস্তান-সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোট—উভয়ই সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে গঠিত। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ চালানো এ দুই উদ্যোগের লক্ষ্য নয়।
আহমেদ শরিফ চৌধুরীর মতে, ভবিষ্যতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক নিজেদের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা, সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা আরও জোরদার করতে আগ্রহী।
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...
নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...
নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নিরাপত্তা জোরদার করতে কয়েক মাস আগেই দেশটিতে সে...

মন্তব্য (০)