• জাতীয়

বিমানবন্দর কাণ্ড: আদালতে হাজিরা দিলেন আখতারুজ্জামান, প্রতিবেদন ১৫ ডিসেম্বর

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজিরা দেন আখতারুজ্জামান।এদিকে এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম প্রতিবেদন জমা দিতে পারেননি। এজন্য আগামী ১৫ ডিসেম্বর প্রতিবেদন জমার দিন রাখার তথ্য দেন প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম।

গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চ-বাচ্যের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

তাতে দেখা দেখা যায়, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বিমানবন্দরের ইউডি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে উদ্দেশ করে বলছেন, ‘ঘাড় ধরে বের করে দেবত্র, ঘাড় ধরে বের করে দেবত্র। আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মাইর খাইতে চান?’

এ ঘটনায় ২ অক্টোবর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সন্ধ্যায় ঢাকার ক্যানটনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ৩ অক্টোবর তাকে এক দিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে ৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে গত ৩ নভেম্বর কারামুক্ত হন আখতারুজ্জামান।

মন্তব্য (০)





image

তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

১

নিউজ ডেস্কঃ  জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন...

image

গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই

২

নিউজ ডেস্কঃ গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণ করার কোনো ইচ...

image

‎কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি ...

৩

নিজস্ব প্রতিবেদকঃ কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ...

image

‎অর্জিত দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে শিক্ষা...

৪

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ এবং ম...

image

‎ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতি...

  • company_logo