ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নিষিদ্ধ ঘোষণা করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের প্রথম দিনে রাজধানীর রাজপথে প্রভাব নেই তেমন একটা। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে সাধারণ দিনের মতোই বাস, রিকশা ও ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। মানুষের স্বাভাবিক জনজীবন ও দাপ্তরিক কর্মকাণ্ডে কোনো ছন্দপতন ঘটেনি।
বে ধর্মঘটের প্রভাবে রাজধানীতে কোনো অচল অবস্থা তৈরি না হলেও ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক উত্তেজনার কারণে জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।
যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন মোড়ে বসানো হয়েছে চেক পোস্ট। করা হচ্ছে তল্লাশি।
নিউজ ডেস্কঃ জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন...
নিউজ ডেস্কঃ গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণ করার কোনো ইচ...
নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ...
নিজস্ব প্রতিবেদকঃ কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ...
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ এবং ম...

মন্তব্য (০)