ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান এবং পরবর্তী সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। নেতানিয়াহু-বিরোধী জোট পার্লামেন্টে যৌথ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শনিবার সন্ধ্যায় তারা এই আন্দোলন করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ ও দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলীয় জেজরিল ভ্যালি ও সেন্ট্রাল তেল আবিবের হাবিমা স্কোয়ারে শত শত মানুষ বিক্ষোভ করেন। এ সময় আন্দোলনকারীদের হাতে আরবি ও হিব্রু ভাষায় লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ছিল, যাতে লেখা ছিল ‘৬৭টি আসন, চলুন নতুন পথে হাঁটি’। তারা ‘অংশীদারত্ব ছাড়া শান্তি নেই’, ‘ভাগ করো ও শাসন করো নীতি বন্ধ করো’ এবং ‘সবার জন্য স্বাধীনতা ও সমতা’ স্লোগান দেন।
১২০ আসনের নেসেটে নেতানিয়াহু-বিরোধী দলগুলো মোট ৬৭টি আসন পেয়েছে, যার মধ্যে আরব জয়েন্ট লিস্ট ও রা’আমের ১৯টি আসন রয়েছে। উল্টোদিকে নেতানিয়াহুর অনুসারীরা পেয়েছে ৫৩টি আসন। তবে বিরোধী দলগুলোর অধিকাংশ নেতাই আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠনে রাজি নন।
এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ইশার পার্টির নেতা গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। তবে এর মধ্যেই সাংবাদিক আব্দ আবু শাহাদাহর মুক্তির দাবিও তুলেছেন বিক্ষোভকারীরা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের অভিযোগে বুধবার তাকে গ্রেফতার করা হয়েছিল।
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের ধাক...
নিউজ ডেস্ক : আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়...
নিউজ ডেস্ক : মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর...
নিউজ ডেস্ক : ইরানের নিয়ন্ত্রণে থাকা বৈশ্বিক বাণিজ্যের ...

মন্তব্য (০)