• লিড নিউজ
  • জাতীয়

‎৩ দিনের সফরে কাল ঢাকায় আসছেন এডিনবার্গের ডাচেস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ তিন দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন এডিনবার্গের ডাচেস সোফি হেলেন। ৯ থেকে ১১ নভেম্বর তার এই সফরে নারীর ক্ষমতায়ন, যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে।
‎
‎আজ ঢাকায় ব্রিটিশ হাইকমিশন থেকে প্রচারিত রয়্যাল কমিউনিকেশন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দিনের এই সফরে ডাচেস দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের শক্তি ও ব্যাপ্তি তুলে ধরে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
‎
‎এতে আরও বলা হয়, ঢাকায় তিনি নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
‎
‎জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে জানতে এবং শান্তি ও নিরাপত্তায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরতে ডাচেস ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি)’ পরিদর্শন করবেন।
‎
‎এছাড়া নারী ও কন্যাশিশুদের নতুন সুযোগ তৈরিতে ক্রীড়ার ভূমিকা তুলে ধরতে তিনি ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান’ (বিকেএসপি)-এ নারী হকি খেলোয়াড়সহ তরুণ অ্যাথলেটদের সাথে সাক্ষাৎ করবেন।
‎
‎এই সফরে বাংলাদেশে ‘ব্রিটিশ কাউন্সিল’-এর ৭৫ বছর পূর্তি উদযাপন করা হবে, যেখানে ডাচেস শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়ন জোরদারে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন ।
‎
‎কক্সবাজারে তিনি রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন এবং বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর সুরক্ষা ও সহায়তা সেবা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেবেন।
‎
‎তার এই সফর বাস্তুচ্যুত নারী ও শিশুদের ভবিষ্যৎ গড়তে পুনর্বাসন, সুরক্ষা ও অন্তর্ভুক্তি সেবার পাশাপাশি শরণার্থী সম্প্রদায়ের মধ্যকার সক্ষমতা ও নেতৃত্ব জোরদারের প্রচেষ্টা প্রতিফলিত হবে।
‎
‎যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অনুরোধে ডাচেস বাংলাদেশ সফর করছেন। এর আগে তিনি ২০১৭ সালে বাংলাদেশ সফর করেন।

মন্তব্য (০)





image

‎দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি

১

নিউজ ডেস্কঃ দুর্নীতির কারণে দেশের অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে ...

image

‎সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক ...

২

নিউজ ডেস্কঃ কয়েক দিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে সাভার, আশুলিয়া,...

image

বাঁওড়ে মাছ উৎপাদন ১০ শতাংশ বৃদ্ধির উদ্যোগ সরকারের

৩

নিউজ ডেস্কঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলার ২৯টি বাঁওড়ে...

image

‎সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত...

৪

নিউজ ডেস্কঃ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি...

image

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব খতিয়ে দেখছে সরকার: আ...

৫

‎নিউজ ডেস্কঃ  রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিকত্ব ...

  • company_logo