• জাতীয়

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব খতিয়ে দেখছে সরকার: আইনমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিকত্ব দেয়া হবে কি না, তা নিয়ে বিভিন্ন আহ্বান ও প্রস্তাব খতিয়ে দেখছে সরকার। বিশেষ করে নাগরিকত্ব দেয়া হলে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে তা কতটা টেকসই হবে, সেটিও বিবেচনা করা হচ্ছে। এ জন্য রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন।

রোববার (৮ নভেম্বর) সকালে সিরডাপ মিলনায়তনে ‘রোহিঙ্গা সংকট সমাধানের একটি টেকসই পদ্ধতি: জাতীয় কৌশল ও বাহ্যিক অবদানের রূপরেখা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ সময় রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিদিন ৮০ থেকে ৮২টি শিশুর জন্ম হচ্ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, এভাবে চলতে থাকলে রোহিঙ্গা শিবিরগুলোতে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে।

আইনমন্ত্রী আরও বলেন, নিপীড়িত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর মধ্য দিয়েই এ সংকটের সমাধান সম্ভব। একই সঙ্গে মিয়ানমারের রাখাইন প্রদেশে তাদের নাগরিকত্ব ও সব ধরনের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক মহলকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান আইনমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা সংকট কোনো দ্বিপক্ষীয় বিষয় নয়। বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশ ১২ লাখ রোহিঙ্গার বোঝা বহন করে যাচ্ছে।

মন্তব্য (০)





image

‎৩ দিনের সফরে কাল ঢাকায় আসছেন এডিনবার্গের ডাচেস

১

‎নিউজ ডেস্কঃ তিন দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন ...

image

‎সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত...

২

নিউজ ডেস্কঃ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি...

image

প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশ

৩

‎নিউজ ডেস্কঃ জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ...

image

‎বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্...

৪

‎নিউজ ডেস্কঃ বিচার বিভাগকে আর্থিক দুর্নীতি যতটা না ক্ষতি...

image

‎পালিয়েছেন হেঁটে, আসবেন হ্যান্ডকাফ পড়ে— শেখ হাসিনার উদ্দে...

৫

‎নিউজ ডেস্কঃ শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়...

  • company_logo