• রাজনীতি

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি’।

শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগেরবার ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছে। শহীদ ওসমান হাদির মতো শত্রুর সঙ্গেও ইনসাফ দেখিয়েছি। এবার আর সেই পথ অনুসরণ করা হবে না। আপাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য আমরা প্রস্তুত আছি। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আয়োজনে এ অনুষ্ঠানে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদসহ এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মন্তব্য (০)





image

গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনপ...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন...

image

প্রয়োজনে টিকিট পাঠিয়ে দেব, তবু আসুন: তথ্য প্রতিমন্ত্রী

২

নিউজ ডেস্ক :  গণহত্যাকারী ও সাধারণ মানুষের অধিকার হরণকারীদের বিচার ...

image

৭ নভেম্বরের বিপ্লব আমাদের তথা প্রজন্মের অনুপ্রেরণা: আসলাম...

৩

নিউজ ডেস্ক :  সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাং...

image

সমাবেশে রাশেদ খাঁন ‘৭১ ও ২৪-এর রাজাকার’ মিলেমিশে একাকার

৪

নিউজ ডেস্ক : ৭১-এর রাজাকার এবং ২৪-এর রাজাকার মিলেমিশে একাকার হয়ে গেছে বল...

image

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

৫

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদ...

  • company_logo