ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ৭ নভেম্বরের চেতনা আজও প্রাসঙ্গিক। এ চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শনিবার (৭ নভেম্বর) সকালে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে মাওলানা শামছুল হুদা পাঁচবাগী অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে ধারণ করে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপসহীন নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার সরকারের সময়ে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। নারীশিক্ষার প্রসার, শিক্ষা খাতে উদ্যোগ, গ্রামীণ উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও তার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
গফরগাঁও ইউএনও মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম মানিক, গফরগাঁও থানার ওসি মশিউর রহমান, বিএনপি নেতা শেখ মো. ইসহাক, মো. ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং বিএনপি নেতা শাহ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
নিউজ ডেস্কঃ বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগে...
নিউজ ডেস্কঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ...
নিউজ ডেস্কঃ বিএনপি সরকারের ১ বছর পর দেখা যাবে অর্থনীতি থেকে ...
নিউজ ডেস্কঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকা...
নিউজ ডেস্কঃ ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন হা...

মন্তব্য (০)