ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে দেশটির রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এলেও ইরানের প্রতি ওয়াশিংটনের শত্রুতামূলক নীতির কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
বুধবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না বলে সতর্ক করে খামেনি বলেন, দল বা গোষ্ঠীর পরিবর্তনের মাধ্যমে আধিপত্যবাদী শক্তির আচরণ বদলে যাবে বলে যারা সামান্যতম আশাও করছেন, তারা ভুল করছেন। একই ভাবে যুক্তরাষ্ট্রকে ছাড় দিলে দেশটি ইরানের জনগণের প্রতি শত্রুতা পরিত্যাগ করবে বলে যারা মনে করেন, তারাও মারাত্মক ভুল করছেন।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চায়। ওয়াশিংটনকে কোনো ধরনের ছাড় দিলে তা দেশটির আরও আগ্রাসী হয়ে ওঠার পথ তৈরি করবে বলেও সতর্ক করেন তিনি।
খামেনি বলেন, ‘আধিপত্যবাদী শত্রুর কাছে আত্মসমর্পণের সামান্যতম প্রবণতাও এখন পর্যন্ত অর্জিত বিপুল সাফল্যকে নষ্ট করে দেবে।’
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্য...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহ...
নিউজ ডেস্কঃ পৃথিবীর দিকে ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রে...

মন্তব্য (০)