• আন্তর্জাতিক

ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যামি অ্যাকটন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ   যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের নতুন গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটন। নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী বিবেক রামাস্বামীকে হারিয়ে জয় নিশ্চিত করেন তিনি। ২০০৬ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটির গভর্নর পদে কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয় পেলেন। একই সঙ্গে ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর হওয়ার পথও তৈরি হলো অ্যাকটনের।

পেশায় চিকিৎসক অ্যাকটন এর আগে রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনের প্রশাসনে অঙ্গরাজ্যের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে করোনাভাইরাস মহামারির সময় তার ভূমিকা নিয়ে নির্বাচনি প্রচারে নানা সমালোচনা ও বিতর্কের মুখে পড়তে হয় তাকে।

এবারের গভর্নর নির্বাচন ঘিরে দুই প্রার্থীর প্রচারে বিপুল অর্থ ব্যয় হয়েছে। প্রচার ব্যয়ের পরিমাণ ১০ কোটি ডলার ছাড়িয়ে যায়, যা ওহাইওর নির্বাচনি ইতিহাসে নতুন রেকর্ড। নির্বাচনের শেষ পর্যায়ে অ্যাকটনের ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্ক তৈরি হয়। বিশেষ করে তার মাকে নিয়ে তৈরি একটি টেলিভিশন বিজ্ঞাপন ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপনটি প্রচার করে রামাস্বামীর নির্বাচনি শিবির। এ নিয়ে সমালোচনা শুরু হলে বিজ্ঞাপনটির দায় স্বীকার করেন রামাস্বামী। তবে বিতর্ক সত্ত্বেও সেটি প্রচার বন্ধ করতে রাজি হননি তিনি।   

বিজ্ঞাপনটিতে অ্যাকটনের মা তার মেয়ের শৈশব নিয়ে মিথ্যা বলার অভিযোগ তোলেন এবং তার মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন করেন। তবে বিজ্ঞাপনে অ্যাকটনের শৈশবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা হয়নি। ১২ বছর বয়সে তার সৎবাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর তাকে মায়ের হেফাজত থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপনটি ঘিরে রামাস্বামী ব্যাপক সমালোচনার মুখে পড়লেও নির্বাচনি প্রচার অব্যাহত রাখেন। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে জয়ী হন অ্যামি অ্যাকটন।

তার এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দুই দশক পর ওহাইওর গভর্নর পদে ফিরছে ডেমোক্র্যাটরা। পাশাপাশি অঙ্গরাজ্যটির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যামি অ্যাকটন।

 

মন্তব্য (০)





image

আমেরিকার জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন: ওবামা

১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহ...

image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার মহাকাশযান, প্রাণহানির ঝুঁকি ...

২

নিউজ ডেস্কঃ   পৃথিবীর দিকে ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রে...

image

বাংলাদেশের জ্বালানি পরিবহনে নিরাপত্তা দিতে ইরান ভূমিকা রা...

৩

নিউজ ডেস্কঃ   বাংলাদেশসহ অন্য কোনো দেশে জ্বালানি প...

image

মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো...

৪

 নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের নাগরিকরা যদি তার ওপর ...

image

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল-সাঈদ

৫

 নিউজ ডেস্কঃ   যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ...

  • company_logo