• জাতীয়

শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহে সাদা পোশাকে পুলিশ কাজ করছে। কারখানা, শ্রমিক ও জনসাধারণের নিরাপত্তায় জেলা পুলিশ ও শিল্প পুলিশ দায়িত্ব পালন করছে। শ্রমিক সেজে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় গাজীপুর জেলার কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, সরকার মজুরি বোর্ড গঠন করেছে এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির কার্যক্রম চলমান। এর মধ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী ও উসকানিদাতারা শ্রমিকদের ব্যবহার করে সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। তবে মঙ্গলবার তেমন কোনো সহিংসতা ঘটেনি।

শ্রমিক আন্দোলন ও পুলিশ-বিজিবির সংঘর্ষের পর গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দিনভর উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সংসদ সদস্য মজিবুর রহমানের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মাঠে ছিলেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবরোধের চেষ্টা ব্যর্থ হয়। সকালে বিএনপি নেতাকর্মীদের নিয়ে চন্দ্রা ত্রিমোড়ে অবস্থান নেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।

পরে পল্লী বিদ্যুৎ এলাকায় শান্তিপূর্ণ মিছিল ও পথসভায় শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের আশ্বাস দিয়ে শান্ত থাকার আহ্বান জানান তিনি। ভাঙচুর ও মহাসড়ক অবরোধ থেকেও বিরত থাকতে বলেন।

এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহমেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনভর বিভিন্ন স্থানে শ্রমিকরা সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। বেলা ১১টায় মৌচাক এবং দুপুর ১টায় পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা সড়কে নামলেও পুলিশ, বিজিবি ও বিএনপি নেতাকর্মীদের তৎপরতায় সরে যান। এতে সাময়িক যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে গাজীপুর জেলা পুলিশ গতরাত থেকে মঙ্গলবার পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে। এর আগে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাপ্রবাহ: পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম
  • ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ এএম
  • ০২ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
  • ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
  • ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

মন্তব্য (০)





image

দেশের পরবর্তী পুলিশ প্রধান হিসেবে আলোচনার শীর্ষে রেলওয়ে প...

১

বিশেষ প্রতিবেদক: দুই দফা চাকরিচ্যুত, দীর্ঘ বঞ্চনা ও নানা প্র...

image

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ ক...

২

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে...

image

বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বা...

৩

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের ‘ই-বাংলাদেশ পা...

image

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

৪

নিউজ ডেস্ক : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহা...

image

বোরকা-হেলমেট পরা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শনাক্ত করা হচ্ছে...

৫

নিউজ ডেস্কঃ  আশুলিয়া ও সাভারের তৈরি পোশাকশিল্পে শ্...

  • company_logo