ফাইল ছবি
নিউজ ডেস্কঃ গত ১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এই খাতকে ঠিক করার জন্য সরকার চেষ্টা করছে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রতিমন্ত্রী জানান, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন মন্ত্রীসভায় চূড়ান্ত হয়েছে। আগামী সংসদে এটি পাস হবে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর সিরডাপে বাংলাদেশের জ্বালানি খাতে ঋণের স্থায়িত্ব এবং ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানচিত্রদেখুন
প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ ভবনকে শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরও সৌরবিদ্যুতের আওতায় আনার হচ্ছে। সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ছে।’
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘অনেক সীমাবদ্ধতা মধ্যেও এবারের জলবায়ু সম্মেলন থেকে কিছু নিয়ে আসতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সঙ্গে সমন্বয় করে কাজ করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।’
আমলাতান্ত্রিক জটিলতায় খালখনন কর্মসূচি সফল হয়নি বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজু...
নিউজ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও ম...
নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মূল্যস্...
নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মা...
নিউজ ডেস্কঃ ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মজু...

মন্তব্য (০)