ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস। এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল ও আবেদন সংক্রান্ত যেকোনো বিষয়ে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।
সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস। সেখানে বলা হয়, দূতাবাস এখন আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না।
সুইডেন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, দূতাবাস আপনাদের অবগত করতে চায় যে, আমরা আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছি না। ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় বা এ-সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য অনুগ্রহ করে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি (Swedish Migration Agency)-এর সঙ্গে যোগাযোগ করুন।
সেখানে আরও বলা হয়েছে, অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, শেনজেন ভিসা সংক্রান্ত নির্দেশনা, তথ্য বা সহায়তা প্রদানের অনুমোদন দূতাবাসের আর নেই। তাই আবেদনকারী এবং স্পন্সরদের শেনজেন ভিসা-সংক্রান্ত সকল প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি-এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।
পোস্টে আরও লেখা হয়েছে, অনুগ্রহ করে জেনে রাখুন যে, বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন এখন আর সুইডেন দূতাবাস গ্রহণ বা প্রক্রিয়াকরণ করে না। শেনজেন ভিসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন।
নিউজ ডেস্কঃ ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য নির্ধা...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে...
নিউজ ডেস্কঃ চলমান আন্দোলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদীয়মা...
নিউজ ডেস্কঃ দাবিদাওয়া তোলার ক্ষেত্রে শিক্ষার...

মন্তব্য (০)