• জাতীয়

মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ মিরপুরে পোশাক শ্রমিকরা কাজে ফিরলেও আন্দোলনকে উসকে দেওয়ার চেষ্টা করছে একটি রাজনৈতিক মহল।

‎সোমবার (২ নভেম্বর) সকালে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে জনতার হাতে আটকও হয়েছেন বেশ কয়েকজন। এদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী বলে জানিয়েছে পুলিশ।
‎
‎আটকদের একজন ইমরান। তার বাড়ি গোপালগঞ্জে। মোবাইল ফোনে মেলে আন্দোলন উসকে দেওয়ার তথ্য। কেনো মিথ্যা পরিচয়ে আন্দোলন করছেন, তার কোনো উত্তর নেই তার কাছে।
‎
‎যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, আটকের কিছুক্ষণ আগে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ইমরানের নেতৃত্বেই জড়ো হন কিছু মানুষ। চেষ্টা করেন সড়কে আগুন জ্বালানোর। তাদের ধাওয়া দেয় পুলিশ। আটক করা হয় আরও বেশ কয়েকজনকে।
‎
‎তিনি আরও জানান, আন্দোলনকারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন তারা।
‎
‎মিরপুরে সংঘর্ষের ঘটনায় রোববার থেকে এ পর্যন্ত ২৯ জনকে আটক এবং পাঁচটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (০)





  • company_logo