• আন্তর্জাতিক

ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

 আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাজ্যের নৌবাহিনী (রয়্যাল নেভি) ও বিমানবাহিনীকে (রয়্যাল এয়ার ফোর্স) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে তেহরান।

রোববার (১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দেশটির বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের বিভিন্ন পদক্ষেপের জবাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালে ব্রিটিশ সামরিক ঘাঁটি, বিভিন্ন স্থাপনা ও রসদ সরবরাহের সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করেছে তেহরান।

এ ছাড়া গত ১৩ জুলাই যুক্তরাজ্যের ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর আওতায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) তালিকাভুক্ত করার সিদ্ধান্তকেও এর কারণ হিসেবে উল্লেখ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি প্রস্তাবের ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকেই সিদ্ধান্তগুলো কার্যকর হয়েছে।

তেহরানের দাবি, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

মন্তব্য (০)





image

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান

১

নিউজ ডেস্কঃ   যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি...

image

আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা

২

 আন্তর্জাতিক ডেস্ক:  আরব উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্য...

image

‘এবার কোনো সীমারেখা মানবে না ইরান’

৩

নিউজ ডেস্কঃ  ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হুমকি দ...

image

মক্কা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া: পররাষ্ট...

৪

‎নিউজ ডেস্কঃ সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের সমন্বয়ে গঠিত আঞ...

image

ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

৫

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ক্লাস্টার ওয়ারহেডে...

  • company_logo