• জাতীয়

শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে থামছে না মেট্রোরেল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ   পুলিশের পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনটি স্টেশনে না থেমে চলাচল করছে মেট্রোরেল। রবিবার (১ নভেম্বর) দুপুর থেকে রাজধানীর মিরপুরের পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর ১০ নম্বর স্টেশনে না থেমে চলছে মেট্রোরেল। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএল পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) মো. নজরুল ইসলাম।

তিনি জানান, দুপুর ১২টার দিকে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, মিরপুর ১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

মিরপুর-১০ এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

এর আগে, মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

মন্তব্য (০)





image

মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিসের গাড়...

১

নিউজ ডেস্কঃ   রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স...

image

গণ-অভ্যুত্থানের পরও রাজনীতিতে সহিংসতার অবসান হয়নি: ইফতেখা...

২

নিউজ ডেস্কঃ    জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ...

image

ই-রিকশা চলাচলে বিধিমালা, একজন সর্বোচ্চ ৫টি লাইসেন্স নিতে ...

৩

নিউজ ডেস্কঃ   সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্...

image

আবরার ফাহাদ ও মেজর সিনহা হত্যাসহ চাঞ্চল্যকর মামলা চূড়ান্ত...

৪

নিউজ ডেস্কঃ দেশের বিচার অঙ্গনে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মামল...

image

‎বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব ‎

৫

‎নিউজ ডেস্কঃ সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলা...

  • company_logo