ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ছয় সদস্যবিশিষ্ট ‘জাতীয় মজুরি বোর্ড’ গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সচিবালয়ে ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জানান, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এই বোর্ড গঠিত হয়েছে। এছাড়া একজন বিচারক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আলোচনার ভিত্তিতে ন্যায়সঙ্গত মজুরি নির্ধারণ করবেন।’
এ সময় মন্ত্রী বলেন, ‘পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল করতে শ্রমিক সেজে আন্দোলনে উসকানি দিচ্ছে।’
আন্দোলনরত শ্রমিকদের রাজপথ ছেড়ে নিজ নিজ কারখানায় কাজে ফেরার আহ্বান জানান দেন তিনি।
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স...
নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ...
নিউজ ডেস্কঃ সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্...
নিউজ ডেস্কঃ দেশের বিচার অঙ্গনে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মামল...
নিউজ ডেস্কঃ সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলা...

মন্তব্য (০)