• অর্থনীতি

স্বর্ণের দাম ভরিতে কমল ১৬৩৩ টাকা

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দরে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। কমানো হয়েছে রুপার দামও। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৯ হাজার ১২৫ টাকায়। তাতে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে ১ হাজার ৬৩৩ টাকা কমেছে।

একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪১ টাকা, আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমেছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শীতের সবজি এলেও দাম কমেনি, মাছের বাজারও চড়া

১

নিউজ ডেস্কঃ মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ। রূপালী ঝিলিকের মোহে রাজ...

image

এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও তিন বছর সময় পেল

২

‎নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ ‎

৩

নিউজ ডেস্কঃ তৈরি পোশাক (আরএমজি) খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চি...

image

অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স

৪

নিউজ ডেস্ক : চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে ২৬৫ কোটি ৬০ লা...

image

বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান আরিফুল হক চৌধুরীর

৫

নিউজ ডেস্ক : অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায় র...

  • company_logo