ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের দামে চলতি বছরজুড়ে বেশ ওঠানামা দেখা গেলেও আগামী বছরগুলোতে এটি নতুন রেকর্ড গড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকেরা। বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের শেষের দিকে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৬,০০০ ডলারে গিয়ে ঠেকতে পারে। আর এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৬,৩০০ ডলার পর্যন্ত পৌঁছানোর জোরালো সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ১ ট্রয় আউন্স মানে প্রায় ০.৮৫৭ ভরি। এই হিসাবে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৬,৩০০ ডলার হলে প্রতি ভরি স্বর্ণের বিশ্ববাজার মূল্য দাঁড়াবে প্রায় ৭,৩৫০ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৪ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ লাখ ১২ হাজার টাকার কাছাকাছি (অবশ্য স্থানীয় বাজারের ভ্যাট, মজুরি ও অন্যান্য কর যুক্ত হলে দেশের বাজারে এর চূড়ান্ত দাম কিছুটা কম-বেশি হতে পারে)।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারের এই ঊর্ধ্বমুখী ধারার নেপথ্যে রয়েছে বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব ভাণ্ডারে স্বর্ণ মজুদের প্রবণতা। বিশেষ করে চীনসহ বেশ কয়েকটি বড় দেশ মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে এবং বৈশ্বিক ঝুঁকি এড়াতে বিপুল পরিমাণ স্বর্ণ কিনে নিজেদের রিজার্ভ শক্তিশালী করছে। এছাড়া মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলমান রাজনৈতিক সংঘাত ও অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা স্বর্ণকে সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন, যা বাজারে চাহিদা ও দাম দুটিই বাড়িয়ে রাখছে।
তবে স্বর্ণের বাজারে এই উর্ধ্বগতির সামনে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’-এর নীতি। তারা যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে দেয়, তবে বিনিয়োগকারীরা সোনা ছেড়ে বন্ড বা অন্যান্য লাভজনক খাতে অর্থ সরাতে পারেন। তা সত্ত্বেও বৈশ্বিক অর্থনীতির বর্তমান টানাপোড়েন ও ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে বিশ্লেষকরা ধারণা করছেন, ২০২৭ সাল পর্যন্ত স্বর্ণের দর বিশ্ববাজারে বেশ শক্ত ও চাঙ্গা অবস্থানেই থাকবে।
সূত্র: জেপি মরগ্যান
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার গ্রিন কার্ডের লট...
নিউজ ডেস্ক : ইসরাইলের সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্র...
নিউজ ডেস্ক : ইসরাইলের সদ্য সমাপ্ত নির্বাচনে আরব নেতৃত্বাধীন ...
নিউজ ডেস্ক : ইসরাইলের সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক ফলা...
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আ...

মন্তব্য (০)