• আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কতজন সেনা নিহত হয়েছে, জানাল যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও দুই সেনাসদস্যের মৃত্যু খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুদ্ধে নিহত মার্কিন সামরিক সদস্যের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তবে ইরানের দাবি সংখ্যাটি আরও কয়েকগুণ বেশি!

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহত দুজনই দেশটির বিমানবাহিনীর সদস্য। তবে তারা যুদ্ধের সরাসরি সংঘর্ষে নিহত হননি বলে জানিয়েছে পেন্টাগন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পেন্টাগন থেকে প্রকাশিত মার্কিন সামরিক সদস্যদের মৃত্যুর তালিকায় নতুন করে এই দুই সেনার নাম যুক্ত করেছে। তাদের মৃত্যু দুটি পৃথক অযুদ্ধজনিত ঘটনায় হয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, নিহত দুই সেনার একজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। অন্যজনের মৃত্যুর কারণ এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তার মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, নতুন করে যুক্ত হওয়া এই দুই মৃত্যুর ঘটনা যুদ্ধের সরাসরি সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়। তবে ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাণহানির সংখ্যা বেড়েছে।

যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত নিহত মার্কিন সেনাসদস্যদের মধ্যে কতজন সরাসরি হামলা বা সংঘর্ষে এবং কতজন অযুদ্ধজনিত ঘটনায় মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হয়নি।

এদিকে নতুন করে দুই সেনার মৃত্যুর খবর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির হিসাবকে সামনে এনেছে। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, সংখ্যাটি কয়েকগুণ হবে।

মন্তব্য (০)





image

আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করবেন কি না জানালেন নেতানিয়াহু

১

নিউজ ডেস্ক : ইসরাইলের সদ্য সমাপ্ত নির্বাচনে আরব নেতৃত্বাধীন ...

image

ইসরাইলে নির্বাচনের ফল প্রকাশ, সরকার গঠন করছে কারা?

২

নিউজ ডেস্ক :  ইসরাইলের সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক ফলা...

image

সব ছাত্র সংগঠনকে ‘দিল্লি চলো’ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বা...

৩

নিউজ ডেস্ক :   প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুম...

image

খামেনির কাছে পারমাণবিক বোমা তৈরির অনুমতি চান ইরানি এমপি

৪

নিউজ ডেস্ক :  ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পারম...

image

মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ৫ হাজার গোপন সংস্থার মাধ্যমে অস্...

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়...

  • company_logo